Forum for Energy Reporters Bangladesh
Image default
Bangla News

রাজধানীতে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট

ফয়েজ আহমেদ তুষার:দেশে বিদ্যুৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি। এরপরও রাজধানীর অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিতরণ ও সঞ্চালন খাতে সময়োপযোগী উন্নয়ন না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। এসব খাতে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে সমস্যা সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, মৃধাবাড়ি, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আঁখড়া, কোনাপাড়া, বাঁশের পুলসহ আশপাশের এলাকায় দিনে দুই থেকে তিনবার লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কমবেশি বিদ্যুৎ বিভ্রাটের কথা বলেছেন মিরপুর, মেরুল, বাড্ডা, শাহজাদপুর, পুরানা পল্টন, বাংলাবাজার, জুরাইন, খিলগাঁও, গোড়ানসহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন জানান, দেশে চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি। ফলে কোথাও লোডশেডিং করতে হয় না। পিডিবি’র তথ্যানুযায়ী, ক্যাপটিভি, অফগ্রিড নবায়নযোগ্য জ্বালানি ও আমদানিসহ দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪ হাজার ৫শ’ মেগাওয়াটের বেশি। গত শুক্রবার দেশে গড় বিদ্যুৎ চাহিদা ছিল দশ হাজার ৭৫২ মেগাওয়াট। সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করায় কোথাও লোডশেডিং করতে হয়নি। শুক্রবার ঢাকায় চার হাজার ২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পুরোটাই সরবরাহ করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল ১২ হাজার ৬৭ মেগাওয়াট, ঢাকায় চাহিদা ছিল ৪ হাজার ২০৯ মেগাওয়াট। বুধবার দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল ১১ হাজার ১২১ মেগাওয়াট, ঢাকায় চাহিদা ছিল ৪ হাজার ১৬১ মেগাওয়াট। ওই দু’দিনই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে লোডশেডিং শূন্য রাখা হয়েছে বলে জানিয়েছে পিডিবি। তবে পিডিবির দাবির সঙ্গে বাস্তবে মিল নেই বলে অভিযোগ রয়েছে।

ঢাকার দক্ষিণাঞ্চলেই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ বেশি। ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (প্রকৌশল) গিয়াস উদ্দিন জোয়ার্দার এ বিষয়ে গতকাল বিকেলে সংবাদকে বলেন, প্রায় দেড় মাস আগে কাজলা অঞ্চলে সাব-স্টেশন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ওই সময় বিদ্যুতের লাইন স্থানান্তরকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পালা করে কয়েকদিন বিদ্যুৎ বন্ধ রাখতে হয়েছিল। এখন আর নিয়মতি বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কথা নয়।

ঢাকায় ওভারহেড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার (ঝুলন্ত তার) বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় ঝড়ে তার ছিড়ে যায়, ট্রান্সফরর্মার বিকল হয়, ফিউজ কেটে যায়। এসব রক্ষণাবেক্ষণ কাজে সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হয়। যেটা নিয়মিত প্রক্রিয়া। ডিপিডিসি আন্ডারগ্রাউন্ড ক্যাবলিংয়ের (ভূ-গর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা) দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়ন হলে বিদ্যুৎ বিভ্রাট অনেকটাই কমে আসবে।

রাজধানীর পোস্তগোলা, ঝিগাতলা ও নারায়ণগঞ্জের বন্দরের চর সৈদয়পুরে সাব-স্টেশন স্থাপনের কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ১৮টি সাব-স্টেশন রয়েছে। ডিপিডিসির আওতাধীন এলাকায় ৫২টি সাব-স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে চায়নাসহ বিভিন্ন দেশ থেকে মালামাল আমদানিসহ অন্যান্য কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে যথাসাধ্য প্রচেষ্টা অব্যহত রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী জোয়ারদার বলেন, এসব প্রকল্প সম্পন্ন হলে মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে।

Related Posts

মুনাফা লুটতে গ্যাজপ্রমের গম ও পটাশ সারের টোপ

KHOKON

বকেয়ায় জর্জরিত তিতাস গ্যাস, পাওনা সাড়ে ১৩ হাজার কোটি

KHOKON

মহেশখালীর দরপত্র জানুয়ারিতে সম্ভাব্যতা যাচাই শেষে পায়রার ভাসমান এনএলজি টার্মিনাল 42 Shares facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing buttonprint sharing button অ- অ+ মহেশখালীর দরপত্র জানুয়ারিতে সম্ভাব্যতা যাচাই শেষে পায়রার X মহেশখালীর দরপত্র জানুয়ারিতে সম্ভাব্যতা যাচাই শেষে পায়রার বরিশালের পায়রা বন্দরের কাছে ভাসমান এলএনজি টার্মিনাল আপাতত হচ্ছে না। এখানে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে কি না, সম্ভাব্যতা যাচাইয়ের পর সিদ্ধান্ত হবে। এর আগে আগামী বছরের জানুয়ারিতে কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে বলে পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। দেশের গ্যাস চাহিদা মেটাতে দিন দিন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির পরিমাণ বাড়ছে। কিন্তু বাড়েনি রিগ্যাসিফিকেশন করার ক্ষমতা। রিগ্যাসিফিকেশনের ক্ষমতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার আরও নতুন দুটি ভাসমান টার্মিনাল নির্মাণে দেশি-বিদেশি দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করে। চুক্তি দুটি বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনের অধীনে হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর জ্বালানি খাতের বিশেষ আইন স্থগিত করে। পাশাপাশি এই আইনের অধীনে হওয়া ভাসমান এলএনজি টার্মিনালের চুক্তি দুটি বাতিল করে। আওয়ামী লীগ সরকার মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল। আর চতুর্থ পায়রা এলএনজি টার্মিনাল নির্মাণে টার্ম-শিট চুক্তি করে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, মহেশখালী এলএনজি টার্মিনাল নির্মাণে দরপত্র তৈরির কাজ প্রায় শেষ করে এনেছি আমরা। আগামী বছরের শুরুতে আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে। আর চতুর্থ ভাসমান টার্মিনাল নির্মাণের আগে প্রাক-সমীক্ষা করতে হবে। তিনি বলেন, পায়রা এলাকায় প্রস্তাবিত চতুর্থ টার্মিনালের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ পাইপলাইন নির্মাণ করতে খরচের বিষয় রয়েছে, আবার নাব্য ইস্যুও রয়েছে। ভাসমান টার্মিনালটি নির্মাণের পর অর্থনৈতিকভাবে সফল হবে কি না, তা নিয়ে আগে সম্ভাব্যতা যাচাই করতে হবে। অর্থনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা থাকলেই টার্মিনালটি করা হবে। বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। একটি পরিচালনা করছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। এক্সিলারেট এনার্জি মহেশখালী টার্মিনাল থেকে বর্তমানে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। পেট্রোবাংলার সঙ্গে ২০১৬ সালের ১৮ জুলাই এই চুক্তি স্বাক্ষর হয়। অন্যটি এক্সিলারেট থেকে ভাড়া নিয়ে পরিচালনা করছে সামিট গ্রুপ। সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট। ২০১৯ সালের জানুয়ারিতে সামিটের সঙ্গে টার্মিনাল নির্মাণের চুক্তি হয়। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, কোনোরকম দরপত্র ছাড়া বিশেষ আইনের আওতায় চলতি বছরে ৩০ মার্চ সামিট গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। ২০২৩ সালের ৬ ডিসেম্বর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল খসড়া চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী, টার্মিনাল চালুর পর থেকে ১৫ বছর মেয়াদে দৈনিক ৩ লাখ ডলার (চুক্তিতে উল্লিখিত বিনিময় হার অনুযায়ী ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ) রিগ্যাসিফিকেশন চার্জ পাওয়ার কথা ছিল সামিট গ্রুপের। টার্মিনালটির ১৫ বছর মেয়াদে রিগ্যাসিফিকেশন চার্জ বাবদ সামিট গ্রুপকে দিতে হতো প্রায় ১৭ হাজার ৩৫৪ কোটি টাকা (ডলার ১১০ টাকা হারে), যা গত অক্টোবরে বাতিল করে দিয়েছে পেট্রোবাংলা। যদিও সামিট গ্রুপ এ বিষয়ে আদালতের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড থেকে ১ টাকা দরে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি থেকে ১ টাকা ২৫ পয়সা দরে, বাপেক্স থেকে ৪ টাকা দরে গ্যাস কেনে সরকার। বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশ ও তাল্লোর কাছ থেকে কেনা গ্যাসের সংমিশ্রণে গড় দর দাঁড়ায় ঘনমিটারে ৬ টাকা ৭ পয়সা। দেশীয় এসব উৎস থেকে গ্যাস পাওয়া যাচ্ছে দৈনিক কমবেশি ২ হাজার মিলিয়ন ঘনফুট। এলএনজি আমদানি থেকে ৯০০ মিলিয়ন গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। এক-তৃতীয়াংশের কম আমদানিতেই গড় দর ৬ টাকা ৬ পয়সা থেকে বেড়ে ২৪ টাকা ৩৮ পয়সা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে স্পট মার্কেট থেকে আনা এলএনজির দাম পড়েছিল ৬৫ টাকা, যা আগস্টে (২০২৪) ৭১ টাকায় কিনতে হয়েছে। এক-তৃতীয়াংশ আমদানি করতে ত্রাহি অবস্থা, সেই সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুত ফুরিয়ে আসছে। এতে প্রতিনিয়ত কমে যাচ্ছে উৎপাদন। এক সময় দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত। ১৭ নভেম্বর ১ হাজার ৯৫২ মিলিয়ন ঘনফুট উৎপাদন হয়েছে। ১০ দিন আগেও যা ছিল ১ হাজার ৯৭২ মিলিয়নে। পেট্রোবাংলার প্রাক্কলন বলছে, ২০২৬-২৭ অর্থবছরে দেশে গ্যাসের চাহিদা ৪ হাজার ৫০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ত্বরিত ঘাটতি মোকাবিলায় বিকল্প কম থাকলেও এলএনজি আমদানিকে বিপজ্জনক বিকল্প মনে করেন অনেকেই। দেশে তেল-গ্যাস অনুসন্ধানে কয়েক দশকের স্থবিরতার জন্যই আজকের করুণ পরিণতি মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

KHOKON